Kissinger's name appears on Ukraine's 'enemy' list Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Kissinger's name appears on Ukraine's 'enemy' list

 ইউক্রেনের 'শত্রু' তালিকায় উঠে এসেছে কিসিঞ্জারের নাম

যুক্তরাষ্ট্রের কূটনীতিক হেনরি কিসিঞ্জারকে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করেছে ইউক্রেইনের একটি ওয়েবসাইট।শুক্রবার নিজের ৯৯তম জন্মবার্ষিকীতে তার এই তকমা পাওয়ার খবরটি দিয়েছে রুশ সংবাদ মাধ্যমে রাশিয়া টুডে।সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার প্রতি পক্ষপাতি হিসেবে চিত্রিত করে কিসিঞ্জারের নাম নিজেদের ওই তালিকায় তুলছে মিরোটভোরোটস ওয়েবসাইট।

ওয়েবসাইটটি ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা ‘এসবিইউ’ নিয়ন্ত্রিত বলে রাশিয়ার দাবি, যেখানে রুশবিরোধী নানা প্রপাগান্ডা চালানো হয়। রিপাবলিকান হেনরি কিসিঞ্জার গত শতকের ৬০ ও ৭০ এর দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি প্রণয়ন কিংবা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে তার অবস্থানসহ নানা ঘটনায় বিতর্কিতও তিনি। 

১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা কিসিঞ্জার তার আগের চার বছর সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ছিলেন।ইউক্রেইনের কাছে বরাবরই নিন্দিতই কিসিঞ্জার। তিনি কিইভ এবং মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছিলেন।

দুদিন আগেও যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার কাছে ইউক্রেইনের নিজেদের ভূ-খ- ছেড়ে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেইনে রাশিয়ার জন্য বিব্রতকর পরাজয় না চাওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কাছে আহ্বানও রাখেন তিনি। এরপরই ‘রুশ অপরাধীদের সহযোগী’ হিসেবে তাকে ইউক্রেনীয়দের ‘কালো’ তালিকাভুক্ত হতে হল।

আইরটির প্রতিবেদন অনুযায়ী, মিরোটভোরোটসে কিসিঞ্জারকে রুশ প্রপাগান্ডার প্রচারক এবং নিপীড়নের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

গত সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’ এ অংশ নেওয়া দেশগুলোকের কাছে ইউক্রেইন প্রসঙ্গে একগুচ্ছ পরামর্শ দেন কিসিঞ্জার। 

তিনি আশঙ্কা প্রকাশ করেন, মস্কো এবং কিইভ একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারলে ইউক্রেইনের এই সংঘাত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে। মস্কো-কিইভকে শান্তি চুক্তিতে যেতে, তিনি ইউক্রেইনকে অন্ততপক্ষে ফেব্রুয়ারির আগের অবস্থায় ফেরার পরমর্শ দেন। 

এও বলেন, যুদ্ধ পরিস্থিতি রক্ষায় ক্রিমিয়ার কাছে ইউক্রেইনকে তার আঞ্চলিক দাবি ছেড়ে দিতে হবে। এ ছাড়া দনেৎস্ক এবং লুহানস্ককের স্বায়ত্তশাসন দিতে ইউক্রেইনের কাছে দাবি রাখেন কিসিঞ্জার।পূর্ব ইউক্রেইনের এই দুই অঞ্চলের নিয়ন্ত্রণ ইতোমধ্যে হারিয়েছে কিইভ সরকার। 

বিপরীতে সেগুলোকে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডাভোসে রাখা বক্তৃতায় ইউক্রেইন ইস্যুতে আট বছর আগে তার চিন্তাভাবনার কথা আবারও তুলে ধরেন কিসিঞ্জার। তিনি বলেন, ইউরোপে বিভেদের ক্ষেত্র হয়ে ওঠার চেয়ে ইউক্রেইনের একটি ‘নিরপেক্ষ রাষ্ট্র’ হিসেবে থাকাই ভালা, যা হতে পারে রাশিয়া ও ইউরোপের মধ্যে সেতুবন্ধন।

 এদিকে কিসিঞ্জারের আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডাভোসের ভাষণেই বলেন, “ইউক্রেইন তার মাটির সম্পূর্ণটা ফিরে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।” তবে চলতি সপ্তাহে জেলেনস্কি বিশ্বনেতাদের উদ্দেশে বলেছিলেন, “আমরা চেষ্টা করতে পারি, কূটনৈতিক পথেও হাঁটতে পারি, যদি না খুব দেরি হয়ে থাকে।”তথ্যসূত্র: বিডিনিউজ

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...