Boat candidates submit nomination papers for two by-polls Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Boat candidates submit nomination papers for two by-polls

 দুইটি উপ নির্বাচনে নৌকা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর ও পৌরসভা) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নিকট মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল , উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপু, উপজেলা পরিসদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বাংলাদেশ আওয়ামী এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এই নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করার জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আবারও শুরু করবেন। এখানে  কৃষি বিশ্ববিদ্যালয়ের স্ব ক্যাম্পাস নির্মানের উদ্যোগসহ আরো উন্নয়নসাধন করা হবে।

এদিকে দুুপুর দেড়টায় অপর প্রার্থী জাসদ সমর্থিত সংগঠনটির জেলা সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এদিকে চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমানের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান তাঁর মনোনয়নপত্র জমা নেন। 

এসময় উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস,কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্গো,মস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন সহ আরও অনেকে।

এ আসনে আরোও ছয়জন মনোনয়নপত্র তুলেছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে । তাঁরা হলেন,মোহাম্মদ আলী সরকার,খুরশিদ আলম,নবিউল ইসলাম,আমানুল্লাহ আল মাসুদ,আব্দুর রাজ্জাক,গোলাম মোস্তফা। বিএনপির প্রার্থী পদত্যাগ করায় আগামী ১ ফেব্রয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

  1. জয় বাংলা জয় বঙ্গবন্ধ জিতবে আবার নৌকা

    ReplyDelete
  2. জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...