His game was announced to watch the armistice, but his father's record was not broken, at a glance Pele's life Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

His game was announced to watch the armistice, but his father's record was not broken, at a glance Pele's life

 তাঁর খেলা দেখতে ঘোষিত হয় যুদ্ধবিরতি, তবে ভাঙা হয়নি বাবার রেকর্ড, একনজরে পেলের জীবন


০১. “আমার দেখা সেরা ফুটবলার”, পেলের সম্পর্কে এ কথাই বলেছিলেন জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চিরবিদায় নিলেন ফুটবলের জাদুকর। তবে রেখে গেলেন হাজারো স্মৃতি, ইতিহাস আর রেকর্ড। যা চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্ববাসীর মনে। একনজরে দেখে নেওয়া যাক তাঁর জীবনের নানা সুখ-দুঃখের কাহিনি। 

০২. বিজ্ঞানী থমাস এডিসনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছিল পেলের নাম। তাঁর আসল নাম এডসন আরান্তেস দো নাসিমিয়েন্তো। বাড়ির লোকেরা ডাকতেন ডিকো বলে। ছোটবেলায় তাঁর স্কুলের এক সহপাঠীই তাঁকে পেলে বলে ডাকতেন। কারণ পেলে সে সময় স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার গোলকিপার বিলে-কে পিলে বলে ডাকতেন। সেখান থেকেই সহপাঠীর মাথায় পেলে নামটি আসে। 

০৩. অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেওয়া পেলের ছোটবেলায় ফুটবল কেনার অর্থ ছিল না। তাই কাগজ আর মোজা গোল করে বল বানিয়েই খেলতেন তিনি। বন্ধুদের সঙ্গে তৈরি তাঁর ছোট্ট ফুটবল দলটির নাম ছিল ‘দ্য সুলেস ওয়ান্স’। সেই পেলেরই কেরিয়ারের পাশে লেখা ১২৮৩টি প্রথম শ্রেণির গোল। যার মধ্যে ব্রাজিলের হয়ে করেছিলেন ৭৭টি।

০৪. মাত্র ১৫ বছর বয়সে স্যান্টোসে সই করেন পেলে। আর ১৭ বছর বয়সেই দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যান। ১৯৬৯ সালের ১৯ নভেম্বর কেরিয়ারের এক হাজারতম গোলটি করেন তিনি। তারপর থেকে ১৯ নভেম্বর দিনটি ‘পেলে দিবস’ হিসেবে পালিত হয় স্যান্টোসে।

০৫. জীবনে তিনবার বিয়ে করেন পেলে। মোট সাত সন্তানের বাবা তিনি। শিরোনামে উঠে এসেছিল একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও। তাঁর প্রথম স্ত্রী রোসমেরি। সেই পক্ষের দুই মেয়ে ও এক ছেলে পেলের। রোসমেরির সঙ্গে বিচ্ছেদের পর সুজার সঙ্গে ঘনিষ্ঠ হন পেলে। তবে তাঁদের বিয়ে হয়নি।

এরপর মনোবিদ তথা গায়িকা লিমস সেইজাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পেলে। সেই সম্পর্কও টেকেনি। ৭৩ বছর বয়সে মার্সিয়া আওকির সঙ্গে প্রেম এবং ২০১৬ সালে বিয়ে হয় কিংবদন্তির।

০৬. বিশ্বের বহু তারকাকে পিছনে ফেললেও নিজের বাবার নজির টপকাতে পারেননি পেলে। তাঁর বাবা একবার একটি ম্যাচে হেডে মোট পাঁচটি গোল করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে ব্যর্থ হন পেলে। তিনি এক ম্যাচে সর্বোচ্চ চারটি গোল করেছিলেন হেডে।

০৭. ফুটবলার হিসেবে যখন গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন, ঠিক তখনই একবার রুপোলি পর্দায় ধরা দেন পেলে। মাইক বাসেট: ইংল্যান্ড ম্যানেজার ছবিতে একটি সাক্ষাৎকারের দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে।

০৮. ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০- একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। একবার পোপ ফ্রান্সিসকে নিজের সই করা একটি জার্সি এবং ব্রাজিলীয় তারকা রোনাল্ডোর অটোগ্রাফ যুক্ত একটি বল দিয়েছিলেন। যা আজও সযতেœ রাখা আছে ভ্যাটিক্যান মিউজিয়ামে।

০৯. তিনি যে কত বড় মাপের ফুটবলার এবং গোটা বিশ্ব যে তাঁর পায়ের জাদুতে মোহিত, তার প্রমাণ মেলে ১৯৬৭ সালের একটি ঘটনায়। সে বছর প্রশাসন ও বিক্ষুব্ধদের লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে নাইজেরিয়া। কিন্তু সেই যুদ্ধের আবহেই সে দেশে খেলতে গিয়েছিলেন পেলে।

তাঁর খেলা দেখার মাঝে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল।
১০. তবে একঝাঁক রেকর্ড গড়ে বুটজোড়া তুলে রাখার পরও ক্রমাগত দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য কাজ চালিয়ে গিয়েছিলেন ফুটবল সম্রাট। ১৯৯৫ থেকে ‘৯৮ সাল পর্যন্ত ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি।

১১. ফুটবলে তাঁর অবদানের জন্য ১৯৯৯ সালে তাঁকে শতাব্দীর সেরা অ্যাথলিট তকমা দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওঙঈ)। ১৯৯৭ সালে ব্রিটিশ নাইটহুড উপাধি পান তিনি। নিউ ইয়র্ক কসমসের সাম্মানিক প্রেসিডেন্ট পদও দেওয়া হয়েছিল পেলেকে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

  1. নিউ ইয়র্ক কসমসের সাম্মানিক প্রেসিডেন্ট পদও দেওয়া হয়েছিল পেলেকে

    ReplyDelete
  2. বিবাহ বন্ধনে আবদ্ধ হন

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...