Two PROFESSORS OF RAB GET BANGLA ACADEMY LITERARY AWARD Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Two PROFESSORS OF RAB GET BANGLA ACADEMY LITERARY AWARD

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন রাবির দুই অধ্যাপক খালেক ও জলিল

বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আবদুল খালেক এবং অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল।

 তাঁরা দুজনই ফোকলোরে অসামান্য অবদান রাখায় এই পুরস্কার পেয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২-এর সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই পুরস্কার ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। অধ্যাপক ড. আবদুল খালেক ১৯ আগস্ট ১৯৩৭ সালে সিরাজগঞ্জের চরনবীপুুরে জন্ম গ্রহণ করেন।

তিনি একাধারে বাংলাদেশী শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কলামনিস্ট ও রাজনীতিবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের দায়িত্ব পালন করেন।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে করতোয়া কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য। বর্তমানে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে অধ্যাপক আবদুল খালেক পাবনার সরকারী এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

পরবর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক আবদুল খালেক একজন যশস্বী শিক্ষাবিদ, চতুর্ভাষিক। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত ও চীনা ভাষায় পারদর্শী।

তিনি ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমী থেকে গুণীজন সংবর্ধনা পেয়েছেন, ২০০৫ সালে মীর মোশাররফ হোসেন স্বর্ণপদক, ২০১০ সালে স্মৃতি স্মারক, ২০১৫ সালে রবীন্দ্র মেলা সম্মাননা স্মারক, বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা বিভাগ অ্যালামনাই হতে ‘সম্মাননা স্মারক-২০১৭’, ফোকলোর গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘ড. আসাদুজ্জামান সাহিত্য পদক’, ২০১৭ সালে জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার, একই বছরে ড. আসাদুজ্জামান সাহিত্য পদকে ভূষিত হন।

অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল ১৯৪৮ সালের ৬ জুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন শিক্ষক, ফোকলোর গবেষক ও লেখক। তিনি বাংলা একাডেমির একজন ফেলো। তিনি বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে আবদুল জলিল বাংলা একাডেমিতে কাজ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। এরপর একই প্রতিষ্ঠানে ফোকলোর, বাংলা, নাট্যকলা বিভাগে অধ্যাপনা ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পুরস্কার পাবার পর অনুভূতি জানতে চাইলে ড. আবদুল খালেক বলেন, এটি খুবই আনন্দের খবর। খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে এবং বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। এই ধরনের সম্মাননা দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই গৌরবের বলে মনে করেন তিনি।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...