Illegal extraction of sand from Padma through syndicate in Shibganj || The land in the face of threats Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Illegal extraction of sand from Padma through syndicate in Shibganj || The land in the face of threats

শিবগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে পদ্মা থেকে বালু উত্তোলন || হুমকীর মুখে জমি বসত বাড়ি


শিবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলছে। বালু উত্তোলনের ফলে একদিকে নদী তারবর্তী কয়েকটি গ্রামের ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ওই গ্রামগুলো হুমকীর মুখে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে প্রায় ১৫/২০টি ট্রাক্টরে বালু বোঝাই করা হচ্ছে। প্রাতি ট্রাক্টরে ৩ জন করে শ্রমিক কাজ করছে। রাস্তায সারিবদ্ধভাবে বালু বোঝাই ট্রাক্টর চলাচল করায় রাস্তার বেহাল দশা হয়েছে। মনোহরপুর গ্রামে শেষ প্রান্তে একদল যুবক বসে বসে বিশেষ টোকেনের মাধ্যমে ট্রাক্টর প্রতি ৮শ টাকা করে আদায় করছে। তবে টোকেনে ৩শ টাকা করে উল্লেখ করছে। বালু উত্তোলনের সময় ট্রাক্টরের চালক দূর্লভপুর ইউনিয়নে বাসির ও বকুল জানান, আমরা ট্রাক্টর প্রতি ৮শ টাকা করে দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রী করি। তাবে ট্রাক্টর প্রতি মাত্র ১ হাজার টাকা করে লাভ হয়। 

তারমধ্যে তেল ও শ্রমিক খরচ রয়েছে। ট্রাক্টরের শ্রমিক ১২রশিয়া গ্রামের সফিক, বাবলু ও হাকিমসহ প্রায় ২০/২৫জন শ্রমিক জানান, আমরা ট্রাক্টর প্রতি ৩শ টাকা করে পাই। সারা দিনে ৩ ট্রাক্টর বালু বোঝাই করতে পারি। প্রতিদিন আমাদের আয় হয় গড়ে ৩শ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জমির মালিক জানান, এলাকার প্রভাবশালী ও সাবেক মেম্বার তোজাম্মেল হকের নেতৃত্বে সরকার দলীয় আওয়ামীলীগ ও যুবলীগের একটি বড় সিন্ডিকেটের মাধ্যমে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে তোজাম্মেল হক মেম্বারের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, আমার নেতৃত্বে বালু উত্তোলন হলেও আমি শতাধিক লোক নিয়ে কলুর বলদের মতো কাজ করছি। আমরা প্রতিদিন গড়ে ৩৫/ ৪০ টাকা করে ভাগ পাচ্ছি। মুল টাকা যাচ্ছে প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার নিকট আত্মীয়ের পকেটে। তিনি প্রশাসন ম্যানেজের অজুহাতে কোন সময় ট্রাক্টর প্রতি ৫শ টাকা আবার কোন সময় ট্রাক্টর প্রতি ৩শ টাকা করে নিচ্ছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, সহকারী কমিশনার যখনই অভিযান ডাকেন তখনি পুলিশ তার সঙ্গে যায় এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী কমিশানা(ভূমি) বরমান হোসেন বলেন, এ ব্যাপারে আমি অত্যান্ত তৎপর রয়েছি এবং কয়েকটি অভিযান চালিয়েছি। 

প্রয়োজনে আরো অভিযান চালাবো এবং যেভাবে জনস্বার্থ বিরোধী বালু উত্তোলন বন্ধ করবে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, ইতোমধ্যে মুক্তিযোদ্ধাসহ কয়েকজন আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। খুব শীঘ্রই সঠিক তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল বলেন, যেহেতু বালু উত্তোলন জনস্বার্থ বিরোধী সেহেতু বালু উত্তোলনের হোতারা যেই হোক না, তাদের কোন ছাড় দেয়া হবে না। জরুরী ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বালু উত্তোন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...