রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
যৌথভাবে সন্ত্রাস দমন করবে বাংলাদেশ-ভারত: শ্রিংলাচাঁদপুরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে ‘গান্ধি ভবন’ উদ্বোধন করেন ভারতীয় হাইকশিনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা
ভারতীয় হাইকশিনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে উভয় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটন করবে। শুক্রবার চাঁদপুরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে ‘গান্ধি ভবন’ উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি। ইউএনবি।
শ্রিংলা বলেন, ‘সাহস, সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে হলি আর্টিসানে জঙ্গি হামলা মোকাবেলা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই ভাবে তিনি জঙ্গিবাদও দমন করেছেন।’ ২০১৭ সালে বাংলাদেশ সফরের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চারতলা ‘গান্ধিভবন’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ৮ লাখ টাকা।
ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে শ্রিংলা আশা করেন, গান্ধি ভবন এ অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মুক্তিযুদ্ধের মাধ্যমে সূচিত হয়েছে উল্লেখ করে শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের সৈন্যরা এ ভূমিতে জীবন দিয়েছে। এর জন্য আমরা গর্ব বোধ করি।’
অনুষ্ঠানে সংসদ সদস্য ডক্টর শামসুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিয়াহদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নায়িম পাটোয়ারি দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারি এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment