চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন পরিদর্শনকালে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন পরিদর্শনকালে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন পরিদর্শনকালে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। এসময় সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, ৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন সফরসঙ্গী ছিলেন। পরিদর্শন দল ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন এবং ভাঙ্গনরোধে আগামী ডিসেম্বরে কাজ শুরুর আশ্বাস দেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়নের মাল বাগডাঙ্গা মৌজার রোড পাড়া, কাঁইড়া পাড়া, চাকপাড়া পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিস, হাটবাজার, বিজিবি ক্যাম্প, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা।
চাকপাড়া গ্রামের মাইনুল ইসলাম ও মো. রেজাউল ইসলাম জানান, তার ৭০ বিঘার ফসলী জমি ও আমবাগান পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় পথে বসে গেছেন। এছাড়া, গত ২ বছরে এ ইউনিয়নের মাল বাগডাঙ্গা মৌজার রোড পাড়া, কাঁইড়া পাড়া, চাকপাড়া পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে ৪ ও ৯ নং ওয়ার্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, চলতি বন্যায় ৪৮৫ মিটার গুরুত্বপূর্ণ এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে, পদ্মার ভাঙন ঠেকাতে ২৯০০ মিটার এলাকা জুড়ে নদীতীর সংরক্ষন কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২’শ ৫৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, সেটি অনুমোদন পেলে দ্রুতই কাজ শুরু করতে পারা যাবে।
এদিকে, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবু ইউসুফ মো. রাসেল ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ঢাকায় ফিরে গিয়ে তিনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা স্বাপেক্ষে পদ্মার ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ^াস প্রদান করেন।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ জানান, ২০০৮ সালে দল ক্ষমতায় আসার পর সদর উপজেলার সুন্দরপুর-চরবাগডাঙ্গা পর্যন্ত ১১ কি.মি নদীর বাঁধের কাজ সম্পন্ন হয়। পরিকল্পনার অভাবে তারা ২ কি.মি বাঁধের কাজ করতে না পারায় প্রচন্ড হারে ভাঙ্গন শুরু হয়। আর এ ভাঙ্গন প্রতিরোধ করতে না পারলে পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্প’র পুরোটায় ভেস্তে যাবে। তিনি আগামী শুস্ক মৌসুমে এ কাজ শুরু করা হলে পদ্মার ভাঙন প্রতিরোধ সম্ভব হবে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...