ভারতের ৫ রাজ্যে নির্বাচনী সেমিফাইনাল Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

ভারতের ৫ রাজ্যে নির্বাচনী সেমিফাইনাল

ভারতের ৫ রাজ্যে নির্বাচনী সেমিফাইনাল

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। মাঠেও নেমে পড়েছে সব দলের ঢাকিরা। জোর বাজছে ঢাক। এই ঢাকের আওয়াজ কারও জন্য দুঃসংবাদের বার্তা বয়ে আনছে, আবার কারও জন্য আনছে সুসংবাদ। জরিপ বলছে, এই নির্বাচন কংগ্রেসের জন্য বয়ে আনছে সুসংবাদ। আর বিজেপির জন্য দুঃসংবাদ। আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ্যগুলো হলো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানা। নির্বাচন শুরু হবে ১২ নভেম্বর থেকে। শেষ হবে আগামী ৭ ডিসেম্বর। ফল ঘোষণা ১১ ডিসেম্বর। রাজ্যগুলোর মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বর্তমানে ক্ষমতায় আছে বিজেপি। তেলেঙ্গানায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সবশেষ এবিপি নিউজ-সি-ভোটারের এক যৌথ সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনটিতে ক্ষমতা হারাতে বসেছে বিজেপি। এসব রাজ্যে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কংগ্রেসের। ছত্তিশগড়ে ২০০৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী রমণ সিং। এই রাজ্যে রয়েছে বিধানসভার ৯০টি আসন। সমীক্ষা বলছে, রাজ্যে ৪৭টি আসনে জিততে চলেছে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৪০টি আসনে। ফলে, এই রাজ্যে ক্ষমতা হারাতে পারে বিজেপি।
রাজস্থানেও বিজেপি ক্ষমতায় রয়েছে। ২০০৩ সাল থেকে এখানকার মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, এই রাজ্যেও ক্ষমতা হারাতে বসেছে বিজেপি। ২০০ আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে ৫৬টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৪২টি। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২৩০ আসনের বিধানসভায় তিনি ক্ষমতায় আছেন ২০০৫ সাল থেকে। সমীক্ষা বলছে, এখানে বিজেপি জিততে পারে ১০৮টি আসন। কংগ্রেস জিততে পারে ১২২টি। ফলে, এই রাজ্যেও ক্ষমতা হারাতে পারে বিজেপি। তেলেঙ্গানা রাজ্যে ক্ষমতায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস। ২০১৪ সালের ২ জুন ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে গঠিত হয় নতুন রাজ্য তেলেঙ্গানা। এখানের মুখ্যমন্ত্রী টিআরএসএর নেতা চন্দ্রশেখর রাও। তিনি ক্ষমতায় রয়েছেন ২০১৪ সাল থেকেই। তেলেঙ্গানার বিধানসভায় রয়েছে ১১৯টি আসন। এখানের নির্বাচনে মূল লড়াই হবে কংগ্রেসের সঙ্গে টিআরএসের। টিআরএসের সঙ্গে অবশ্য বিজেপির সখ্য রয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরামে এখন ক্ষমতায় কংগ্রেস। এখানের মুখ্যমন্ত্রী লালথানওয়ালা। তিনি ক্ষমতায় রয়েছেন ২০০৮ সাল থেকে। এখানে বিধানসভার ৪০টি আসন। এবারও এখানে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বিজেপি ও বিভিন্ন আঞ্চলিক দলের। জয়ের সম্ভাবনা কংগ্রেসেরই বেশি। ভারতের এই পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে এখন গোটা দেশ উত্তাল। আগামী এপ্রিল-মে মাসে ভারতের লোকসভার ৫৪৩ আসনের নির্বাচন। তার আগে এই পাঁচ রাজ্যের নির্বাচন। ফলে, এই নির্বাচনকে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে যদি কংগ্রেস জিততে পারে, তবে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে এক ইতিবাচক সাড়া পড়বে। সেই লক্ষ্য নিয়ে এখন সেমিফাইনাল জিততে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। তবে শক্ত প্রতিপক্ষ বিজেপি হাল ছেড়ে দেওয়ার দল নয়।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...