আগামীতে চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের সংযোগ দেয়া হবে Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

আগামীতে চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের সংযোগ দেয়া হবে

আগামীতে চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের সংযোগ দেয়া হবে

আব্দুল ওদুদ এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষায় আধুনিকায়নসহ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর আগামীতে নৌকায় ভোট দিলে এ সদর উপজেলার আরো উন্নয়ন হবে।
আজ শনিবার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প এর আওতায় ২য় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্স ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ নির্মাণ কাজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের শহীদ সাটু কমপ্লেক্স চত্বরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান আরমান, টিএলসিসি’র সদস্য এ্যাড. আব্দুল ওদুদ, জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মো. তৌহিদুরর্ হমান প্রমুখ।
তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে জেলা সদরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীতে রাজশাহী থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস এনে তা জেলা সদরে সরবরাহ করা হবে। এছাড়া আধুনিক মানের রেলষ্টেশন, আন্তঃনগর ট্রেন চালু, এ জেলাকে পর্যটন নির্ভর করে গড়ে তোলা, মেডিকেল কলেজ স্থাপন, হার্ট ফাউন্ডেশন, শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পরে, প্রধান অতিথি এ প্রকল্পের ফলক উন্মোচন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ওপেক ফান্ড ইন্টারন্যাশনাল ফর ডেভেলপমেন্ট এর অর্থায়নে ৯ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২’শ ৫০ টাকা ব্যয়ে ২য় তলায় মার্কেট এবং ৪র্থ তলায় ৬২০ আসন বিশিষ্ট আধুনিক অডিটরিয়াম নির্মাণ করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...