‘কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নায়ক ফেরদৌস’ Skip to main content

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

‘কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নায়ক ফেরদৌস’

‘কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নায়ক ফেরদৌস’

মহিব আল হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস। কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক ও নেতিবাচক কথা বলছেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাতা বলেন, ‘নির্বাচনে দেশের প্রতিটা নাগরিক অংশগ্রহণ করতে পারেন। সেই ধারাবাহিকতায় ফেরদৌস নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মনোনয়ন পেলে নির্বাচন করবেন। তার অংশগ্রহণ চলচ্চিত্রের মানুষদের জন্যই ভালো। অনেকেই অনুপ্রেরণা পাবে। চলচ্চিত্রের অনেক তারকা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলেও কোনও অদৃশ্য কারণে অংশগ্রহণ করেন না, সেদিক থেকে ফেরদৌস অংশগ্রহণ করছেন এটা তার সাফল্য। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস জানান, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এটা আসলে সময় বলে দিবে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আমি। নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত আমি এর কিছুই করিনি। যদি দলীয়ভাবে মনোনয়ন পাই তবে নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশগ্রহণ করব।’ অনেকে বলছে আপনি আপনার শশুড়বাড়ি এলাকা যশোর-৩ আসন থেকে নির্বাচন এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন,‘ আমি আমার শশুড়বাড়ি থেকে নির্বাচন কেনও করব? আমি আমার এলাকা কুমিল্লা-২ আসন থেকে অংশগ্রহণ করব।
নির্বাচন নিয়ে এই নায়ক আরও বলেন,‘আমি নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা আছে তবে মনোয়ন পেলে প্রার্থী হিসেবে আমাকে আমার নিজ এলাকায় দেখতে পারবেন। নিজের এলাকার হয়ে দেশ ও এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই। খবরটি সবার নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে আমেরিকায় যাওয়ার পর থেকে। আবার এই নায়ককে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...