প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বাতাসে চার্জ হবে স্যামসাংয়ের এই ফোন
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এমন এক ফোন আনছে যা মৃদু বাতাসের সংস্পর্শে এলেই চার্জ হতে শুরু করবে। রাস্তাঘাটে চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরে বেড়ানোর কোনও প্রয়োজনই পড়বে না। ফোনটির মডেল গ্যালাক্সি টেন।
আধুনিক প্রযুক্তির এই ফোনে থাকছে ৭.৫ ইঞ্চির এলইডি স্ক্রিন, যা কাগজের মতোই পাতলা। যাকে সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। পাতলা হলেও স্ক্রিনের কাচ হবে যথেষ্ট মজবুত। শুধু তাই নয়, ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না।
স্যামসাং-এর জানানো তথ্য অনুযায়ী, এই ফোনের র্যাম হবে ৬ জিবি। ইন্টারনাল মেমোরি ১২৮ জিবির আশেপাশে রাখা হবে, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে এখনই এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠান। নতুন প্রযুক্তিতে যতটা উন্নতমানের স্টোরেজ বানানো সম্ভব, ততটাই রাখা হবে এই ফোনে।
কোয়াড কোর প্রসেসর সম্বলিত এই ফোনের সামনের দিকের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। পিছনের ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন। যে কোনও উন্নত মানের ক্যামেরায় তোলা ছবির সঙ্গে টক্কর দিতে পারবে এই ফোনে তোলা ছবিও।
স্যামস্যাং-এর দাবি, চার হাজার মিলি অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন গ্যালাক্সি টেন-এর ব্যাটারি
দুর্দান্ত সব বৈশিষ্ট্য সম্বলিত এই ফোন বাজারে আসতে চলেছে ২০১৮ সালের আগস্ট মাসে।। চূড়ান্ত দাম ধার্য না হলেও এর প্রাথমিক মূল্য ধার্য হয়েছে ৫০ হাজার টাকা।

Comments
Post a Comment