প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ভোটের আগে সেনা মোতায়েন: ইসি সচিব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দুই থেকে তিন দিন আগে সেনাবাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, ‘সংসদ নির্বাচনের দুই থেকে তিন দিন অথবা সাত থেকে ১০ দিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী যাবে। ওই সময় নির্বাচনী এলাকায় বিজিবিও মোতায়েন করা হবে।’ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান। ইসি সচিব বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের থাকার ব্যবস্থা রাখা এখন থেকে করতে হবে। কোথায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে সেটাও এখন থেকে ঠিক করে রাখতে হবে। যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এখন থেকে ঠিক করে রাখতে হবে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘গতকাল নয়াপল্টনে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এটা যেন আর পূনরাবৃত্তি না হয়। আচরণবিধি ঠিকভাবে পালন হয় সেদিকে আপনারা নজর রাখবেন। ’ বৃহস্পতিবার নির্বাচন এই ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটানিং কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ইসি সচিব বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাহসিকতার সাথে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, কোনো কর্মকর্তা শিথিলতা দেখালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Comments
Post a Comment