চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
(http://ntrca.teletalk.com.bd/result/index.php) প্রবেশ করে রোল নম্বর টাইপ করে পরীক্ষার ফলাফল জানা যাবে । এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
গত ২৪ জুন থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ প্রার্থী উত্তীর্ণ হন। আর ১৮ হাজার ৭০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।
গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরে চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়।
২০১৭ সালের আগস্টে চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। পাসের হার ছিল ২৬ দশমিক ০২ শতাংশ।

Comments