প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিমানবন্দর থেকে ওড়ার পর হারিয়ে গেছে একটি উড়োজাহাজ। আজ সোমবার সকালে জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার পর লায়ন এয়ারের ওই উড়োজাহাজ নিখোঁজ হয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশে যাত্রা করে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরেকটি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, জাভা প্রদেশের পশ্চিমাঞ্চলের কারাওয়াং শহর থেকে উড়োজাহাজটি নিখোঁজ হয়। স্থানীয় সময় সকাল সোয়া সাতটায় উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। নয়টার দিকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটির।
বোয়িং–৭৩৭ উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, উড়োজাহাজটির যাত্রী ধারণক্ষমতা ২১০ জন।

Comments
Post a Comment