পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন আটক Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন আটক

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়। রোববার সকালে ও শনিবার রাতে  শহরের নতুনহাট ভবানীপুর মোড়, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা, ১৫৯ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬শ’ গ্রাম গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 
আটককৃতরা হলেন,জেলা শহরের উত্তর মাওড়িপাড়ার খাইরুল ইসলামের ছেলে রহমতউল্লাহ(২৩), রাজারামপুরের মৃত.সামিউল ইসলাম শামীমের ছেলে ওয়ালিউল্লাহ(১৯), সদর উপজেলার দেবীনগরের আব্দুল হান্নানের ছেলে নাসিরুল ইসলাম(৩৫), চরকাশিপুর গুচ্ছগ্রামের মৃত.তছিরুদ্দিনের ছেলে রমজান আলী(৫২) ও গোমস্তাপুরের রহনপুর কলোনী ডাইংপাড়ার নওশাদ আলীর ছেলে আব্দুল মালেক (৪০)।
সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের নতুনহাট ভবানীপুর মোড় থেকে ৭২ পিস ইয়াবাসহ রহমতুল্লাহ ও ওয়ালিউলাহকে আটক করা হয়। তিনি আরো জানান, শনিবার রাত পৌনে ১১টায় দেবীনগর জব্বার মাষ্টারের টোলা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ নাসিরুল ও দেড়শ গ্রাম গাঁজাসহ রমজানকে আটক করা হয়।

Comments