প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিজয় দিবসের নাটক ‘অপেক্ষা’
উত্তরায় শুটিং চলছে মহান বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’র। নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন, সুবর্না মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ন ও আযম খান।
নাটকের গল্পে দেখা যায়, মিলন চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন তিনি দেখেন, তার বস্ খুব চিন্তিত। কথাপ্রসঙ্গে জানতে পারেন, বসের মেয়ে একটা সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা জড়িয়ে পড়েন ৭১ এর মুক্তিযুদ্ধে স্বজনহারা একটি পরিবারের দুঃখ কষ্ট আনন্দ আর এক জীবনের অপেক্ষার সাথে।
এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘গল্পটি শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প। যা দেখে আমরা একইসাথে আবেগতাড়িত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত হবো।’ নাটকটি আগামী বিজয় দিবসে টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।


Comments
Post a Comment