প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ভোটে আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বিএনপি
আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটিসহ দলটির শীর্ষ নেতারা।
শনিবার বিকাল সোয়া ৫টায় নাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।
এর পর সন্ধ্যা ছয়টায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। রাত আটটায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসবেন। এরপর ঘোষণা আসতে পারে।
সর্বশেষ গত বৃহস্পতিবার ২০ দলীয় জোট নেতারা বৈঠকে বসেন। সেখানে ভোটে আসার পক্ষেই বেশি মত আসে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হলেও দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নেতারা। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি তার ঘোষিত আন্দোলনে যায়নি। বরং ভোটে সমান সুযোগের দাবি জানাচ্ছে। যদিও ২০১৩ সালে তফসিল ঘোষণার দিন তাৎক্ষণিক ডাকা হয়েছিল ৪৮ ঘণ্টার অবরোধ, পরে যা ৭২ ঘণ্টায় রূপান্তর হয়। আর এই তিন দিনে প্রাণ হারায় ২১ জন।
বিএনপি গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে দাবি পূরণ না হলে আন্দোলনের ঘোষণা দিলেও পরে কোনো কর্মসূচি দেয়নি। এর তফসিল ঘোষণার দিন কারাগারে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন তিনি ভোটে আসার বিষয়ে সম্মতি দেন বলে প্রকাশ পেয়েছে গণমাধ্যমে।

Comments
Post a Comment