প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
‘আমিও এলাকায় যেতে পারছি না’
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আমাদের বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী শুধু জেলা সদরে বসে থাকবে না। কোনো সহিংসতা ঘটনা ঘটলে সেখানে নিজ উদ্যোগে গিয়ে তা প্রতিহত করবে। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাফিজ উদ্দিন বলেন, আমি সিইসিকে বলেছি নির্বাচনে সেনাবাহিনী জেলা সদরে চুপ করে বসে থাকবে, নাকি তারা ফ্রিলি মুভ করবে। একটি এলাকায় ভোট কেন্দ্রের এক মাইল দূরে ভোটারদের কেন্দ্রের আসতে বাধা দেয়া হলে তখন ভূমিকা কী হবে। জবাবে সিইসি আশ্বস্ত করেছেন, সেনাবাহিনী নির্বাচনী এলাকায় মুভ করবে। তারা জেলা সদরে চুপ করে বসে থাকবে না। যেখানেই সন্ত্রাস হবে, দে উইল রান ফর দ্যাট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে সিইসির সাথে সাক্ষাৎ করেছেন বলে জানান হাফিজ উদ্দিন। তিনি বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। তারা এলাকা ছাড়া। আমি নিজে ছয় বার নির্বাচনে জয়ী হয়েছি। এখন এলাকায় যেতে পারছি না। তিনি বলেন, আমার মতো অনেক নেতা এলাকার বাইরে আছেন। আমার নির্বাচনী এলাকা ভোলা-৩। এই আসনে তফসিল ঘোষণার পর হয়রানিমূলক যে সব মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা সিইসিকে জানিয়েছি। বিএনপি এই নেতা বলেন, সিইসি আমাকে আশ্বস্ত করেছেন, পুলিশের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এছাড়া জেলার পুলিশ প্রশাসনকেও তিনি এ বিষয়ে নির্দেশ দেবেন। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বরদাশত করবেন না।

Comments
Post a Comment