প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জে ব্যানার বিলবোর্ড অপসারণ শুরু
জাতীয় সংসদের নির্বাচনী তফসীল ঘোষনা হওয়ার পর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৪ নভেম্বরের মধ্যে নির্বাচনীসহ সকল প্রকার প্রচারণা মূলক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার জন্য বলা হলেও অনেকেই নিজ উদ্যোগে এসব সরিয়ে নেননি। ফলে প্রশাসন বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার দুপুর থেকে এসব অপসারন কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বর এলাকায় বিলবোর্ড অপসারণ কাজ শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মীরা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, আগামী ৪দিনের মধ্যেই সকল বিলবোর্ড অপসারনের কাজ শেষ করবেন তারা।

Comments
Post a Comment