যুক্তরাজ্যে চার মন্ত্রীর পদত্যাগ Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

যুক্তরাজ্যে চার মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যে চার মন্ত্রীর পদত্যাগ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের খসড়া চুক্তির প্রতিবাদ করে ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক রাব এবং কর্মসংস্থান ও পেনসন মন্ত্রী এস্টার ম্যাকভেসহ মোট চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।
একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। গত জুলাই মাসে ব্রেক্সিট মন্ত্রী হিসেবে যোগ দেন রাব।
এর আগে ডেভিড ডেভিস পদত্যাগ করেছিলেন। ডেভিডের স্থলাভিষিক্ত হয়েছিলেন রাব। বৃহস্পতিবার আরও যে দুজন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন তারা হলেন সুয়েলা ব্রেভারম্যান এবং শেইলেশ ভারা।
এক বিবৃতিতে ডোমিনিক রাব বলেন, আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি- ‘ব্রেক্সিট চুক্তি নিয়ে গতকাল মন্ত্রী সভার বৈঠকের পর আমার পদত্যাগ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা যুক্তরাজ্যের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।’
মন্ত্রিসভায় কয়েক ঘণ্টার উত্তপ্ত অধিবেশনে বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী মে’র সিদ্ধান্তের বিষয়ে আপত্তি তোলেন। মের সিদ্ধান্তের বিরোধিতা করে ম্যাকভে দ্বিতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন।
তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন, গতকাল আপনি যে খসড়া চুক্তি মন্ত্রী সভায় উপস্থাপন করেছেন তা গণভোটের ফলাফলের জন্য সম্মানজনক নয়। ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইইউয়ের খসড়া চুক্তি হলেও বিষয়টি নিয়ে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে।
চুক্তিটি চূড়ান্ত করার জন্য ইইউ বেশ কয়েকটি বৈঠকের দিন ধার্য করেছে। এর মধ্যে একটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই ব্রেক্সিট চুক্তি অনুমোদনের পরিকল্পনা রয়েছে। মের প্রধান বিরোধী দল লেবার পার্টিও এই খসড়া চুক্তির ব্যাপক সমালোচনা করেছে।

Comments