রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে নাইটিঙ্গেল মোড় থেকে তাঁকে আটক করা হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্র জানায়, আজ রাত ৮টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে বেবী নাজনীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। তবে নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বেবী নাজনীন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল মনোনয়ন দিলে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়তে চান তিনি। সম্প্রতি সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় তিনি তাঁর এ ইচ্ছার কথা জানান। সেখানে বেবী নাজনীন বলেন, দলকে সংগঠিত করে আগামী দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। পরে নীলফামারীতে এক কর্মিসভায় বেবী নাজনীন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে এখানে এসেছি।’

Comments
Post a Comment