রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
কেন টাকা জমাচ্ছেন ভাবনা?
টেলিভিশনের জন্য অল্পস্বল্প কাজ করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেটাও বিশেষ দিনগুলোতে। কিন্তু এখন বেশি বেশি কাজ করতে হচ্ছে তাঁকে। কাজের টাকা জমিয়ে কী করছেন তিনি? আজ বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে আসেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। জানালেন, ‘মান্টো’ ছবিটি দেখতে এসেছেন তিনি। তবে আসার ইচ্ছে আছে প্রতিদিন। যোগ দেবেন পছন্দসই অধিবেশনে। ভাবনা বলেন, ‘মিরপুর থেকে এলাম। ময়ূরপঙ্খী নামে একটা স্বেচ্ছাসেবক সংগঠনের শিশুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গৃহপরিচারিকাদের শিশুদের কল্যাণে কাজ করছে তারা। অনেকের বাবা নেই, মা কাজ করেন। আবার অনেকের বাবা কাজ করেন না। ওই শিশুদের সঙ্গে সময় কাটাতে বেশ লাগল। ওদের অনেকে বড় হয়ে পুলিশ হতে চায়। চার বছরের একটা শিশু বলল, সে নায়িকা হতে চায়।’
বেশ কিছু স্বেচ্ছাসেবক সংগঠনকে সাধ্যমতো সহযোগিতা করেন ভাবনা। সে জন্য টাকা জমাতে হচ্ছে তাঁর। এ ছাড়া জন্মদিনের আগে একটা বড় খরচ আছে তাঁর। কী সেই খরচ? ভাবনা বলেন, ‘একটা স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য লিখেছি। শিক্ষণীয় একটা গল্প। নিজেই প্রযোজনা করব ভেবেছি। এর গল্পটা এমন, কেউ হয়তো প্রযোজনা করতে রাজিও হবে না।’ কবে শুরু হবে এর কাজ। ভাবনা বলেন, ‘আমার ইচ্ছে, প্রসেনজিৎ আমার ছবিতে অভিনয় করুন। কিন্তু তিনি তো স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেন না। শিক্ষকের ভূমিকায় কাজ করতে পারবেন, এমন কাউকে খুঁজে পেলেই শুটিং শুরু করব।’

Comments
Post a Comment