প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষনা
গামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এসিসি যুব এশিয়া কাপ ২০১৮। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন চারজন ওপেনিং ব্যাটসম্যান, ছয়জন মিডল-অর্ডার ব্যাটসম্যান, তিনজন স্পিনার, পাঁচজন অলরাউন্ডার ও পাঁচজন পেস বোলার।
টুর্নামেন্টটি শুরু হবার আগে আগামীকাল থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে অনুশীলন করবে ক্রিকেটাররা। চট্টগ্রাম ও কক্সবাজারের মোট চারটিভেন্যুতে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপের এবারের আসর।
আট দল নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নিবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত।
অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামিম পাটোয়ারি, আকবর আলী, রকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরন্য, তানজিল হোসেন সাকিব, রুয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম, মেহেদী হাসান।

Comments
Post a Comment