চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত-চলাচলের অনুপযোগী Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত-চলাচলের অনুপযোগী

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত-চলাচলের অনুপযোগী

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কটি বিভিন্ন খানাখন্দের সৃস্টি হওয়ায় হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহনসহ সময় অপচয়। বিগত বছরগুলোতে সংস্কার করা হলেও এর স্থায়িত্ব বেশী দিন টিকছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দাবী উঠেছে এ সড়কটি পুনঃনির্মানের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা। সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা সদর থেকে আমনুরা, নাচোল আড্ডা হয়ে নওগাঁ জেলা সদর, নিয়ামতপুর, পোরশা ও তানোর উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এ আঞ্চলিক সড়কটি। সংস্কারের অভাবে আতাহার থেকে পাওয়েল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এ সড়কটির বিভিন্ন জায়গায় ইট বালি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়ে যানবাহনসহ যাত্রী সাধারণ। এমনকি এ সড়কে পণ্যবাহী ট্রাক,বাস ও ছোট ছোট যান অনেক সময় বিকল হওয়ার পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়ছে। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ সড়কের বিভিন্ন অংশে ইট দিয়ে উচুঁ করে সড়কটি চলাচলের উপযোগী করে তুললেও কিছুদিনের মধ্যে সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে।
বাস চালক জাহিদুল ইসলাম জানান, বৃষ্টি হলে এ সড়কটি আরো খারাপ হয়ে যায়, তারপরও গাড়ী চালাতে হয়। আর, আমনুরা যেতে ২০ মিনিটের স্থলে ৩৫ মিনিট সময় লাগে। যাত্রী আনোয়ার হোসেন জানান, কাজের প্রয়োজনে নাচোল,নওগাঁ ও তানোর যেতে হয়। উপায় না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই যেতে হয়। বর্তমানে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কটি জরুরী ভিত্তিতে পুনঃনির্মানের দাবী জানান। জানা গেছে, নির্বাহী প্রকৌশলী অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এখন পর্যন্ত নির্বাহী প্রকৌশলী যোগদান করেননি। তবে, চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, সড়কটি পুনঃনির্মানের জন্য প্রকল্পের অনুমোদন হয়েছে। শুষ্ক মৌসুম শুরুর হওয়ার সাথে সাথে এর কাজ শুরু হবে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...