ঝরছে প্রাণ, নেই প্রতিকার Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

ঝরছে প্রাণ, নেই প্রতিকার

ঝরছে প্রাণ, নেই প্রতিকার

চালকদের বেপরোয়া গতি আর ক্লান্তিহীন পরিবহন পরিচালনায় প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা। মরছে মানুষ, বরণ করছে পঙ্গুত্ব। কিন্তু নেই কোনো কার্যকর প্রতিকার ব্যবস্থা। ফলে সড়কে পা ফেলার আগেই সাধারণ মানুষের মাঝে প্রাণ কিংবা অঙ্গহানির শঙ্কা দেখা দিয়েছে।
দুর্ঘটনা রোধে মিছিল-মিটিং এমনকি সভা-সেমিনার করেও প্রতিকারে নেই কার্যকর কোনো উদ্যোগ। দুর্ঘটনা রোধে বিদ্যমান আইনের প্রয়োগ না থাকায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
নেশা করে গাড়ি পরিচালনা, মানসিক বৈপরীত্য ও নৈতিক স্খলন আর খামখেয়ালিপনায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সড়কের অঙ্গহানি ও প্রাণ হারানোর ঘটনা। সাধারণের মতে, সড়ক দুর্ঘটনা রোধে সরকারের সুদৃষ্টির অভাব সেই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি আর আইনের সঠিক প্রয়োগ না থাকায় এসব ঘটনা বেড়েই চলেছে। চালকদের এমন বৈপরীত্য ঠেকাতে রাষ্ট্রের নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা।
অপরাধ বিশেজ্ঞরা বলছেন, অধিকাংশ দুর্ঘটনার ক্ষেত্রে কোনো মামলা হয় না। আবার মামলা হলেও নিষ্পত্তি হতে দীর্ঘসময় লাগে। ফলে ভুক্তভোগীরা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে আইনের সঠিক বাস্তবায়ন না থাকায় অপরাধীরা অপরাধ সংঘটিতের ক্ষেত্রে কোনো শঙ্কাবোধও করেন না। এ কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এসব অপরাধ।
গত এক মাসে (এপ্রিল) মর্মান্তিক দুর্ঘটনায় শরীর থেকে অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় রাজীব, হৃদয়, রোজিনা ও রাসেলের। একেকটি দুর্ঘটনায় যেন একেকটি স্বপ্নের মৃত্যু হয়। বয়সে সবাই ছিলেন তরুণ। তাদের ওপর নির্ভর করেছিল অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলো। কিন্তু চালকদের বৈপরীত্যে স্বপ্নগুলোর মৃত্যু হলো।
স্বপ্নপূরণের সংগ্রামে লিপ্ত রাজীব আর রোজিনা হয়তো একটু বেশি অভিমান করেছিলেন। কারও আশ্রয়-প্রশ্রয় বা অনুগ্রহ নয়, সংগ্রামের মধ্য দিয়ে যাদের বেঁচে থাকার স্বপ্ন, সেখানেও বাগড়া বাধায় উচ্ছৃঙ্খল চালকদের চরম খামখেয়ালিপনা। অঙ্গহানির পর বেঁচে থাকার স্বাদই তারা যেন হারিয়ে ফেলেন। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোপালগঞ্জের পরিবহন শ্রমিক হৃদয় এবং গাইবান্ধার পলাশবাড়ির একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক রাসেল।
গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি ও স্বজন পরিবহনের দুটি বাসের রেষারেষিতে ঘটনাস্থলে ডান হাত হারান মা-বাবা হারা রাজীব হোসেন (২১)। টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। অবশেষে ১৭ এপ্রিল না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর একদিন পর অর্থাৎ ১৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে পরিবহন শ্রমিক খালিদ হাসান হৃদয়ের (২২) ডান হাত ঘটনাস্থলেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হৃদয় এখনও চিকিৎসাধীন। এরও দুদিন পর অর্থাৎ ২০ এপ্রিল রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় বিআরটিসির বাসচাপায় গৃহপরিচারিকা রোজিনা আক্তারের (১৮) শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
টানা আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে নিম্নবিত্ত পরিবারের একমাত্র ভরসার স্থান রোজিনাও চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুর দিনই অর্থাৎ ২৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় হানিফ ফ্লাইওভারের ঢালে গ্রিনলাইন পরিবহনের চাপায় শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয় রাসেল সরকারের। তিনি এখনও চিকিৎসাধীন।
নির্মম এসব ঘটনার পরও থেমে নেই চালকদের বেপরোয়া গতি। গত ১ মে দুপুর দেড়টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তাগোলা ব্রিজের ওপর একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মো. হালিম নামে (৪০) এক যাত্রীর ডান পায়ের হাড় ভেঙ্গে চুরমার হয়ে যায়। তিনি এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
হাত-পা হারানো আহত ও নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে আলাপ করে জানা যায়, তারা কেউ এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় অপরাধীর শাস্তি পেতে দেখেননি। এমনকি রোজিনা যখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সেই সময় তার পা কেড়ে নেয়া ঘাতক বাসচালক জামিনে বের হয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর খবরও প্রকাশ পায়।
বিষয়টি জানার পর রোজিনার স্বজনরা আরও বেশি হতাশ হয়ে পড়েন। কারণ অপরাধীরা ধরা-ছোঁয়ার মধ্যে থাকলেও শাস্তি পাচ্ছে না। ফলে এ ধরনের অপরাধ সংঘটিত করতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) তথ্য বলছে, দেশে ৫৩ শতাংশ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ৩৭ শতাংশ চালকের বেপরোয়া মনোভাব। অর্থাৎ সড়কে দুর্ঘটনার জন্য ৯০ শতাংশই দায়ী চালক নিজেই। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে, চালকদের প্রশিক্ষিত না করে গাড়ি চালানোর অনুমতি দেয়া, তাদের দক্ষতা যাচাই না করা এবং সেই সঙ্গে সড়ক আইনের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত না করেই লাইসেন্স দেয়ায় মূলত এ ধরনের ঘটনা বাড়ছে।
এ বিষয়ে কথা হয় অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের সঙ্গে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে সেটি একেবারেই অপর্যাপ্ত। আবার ওই ক্ষতিপূরণ আদায়ও খুব কঠিন। যে কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে, ঘটাচ্ছে নতুন নতুন অঘটন। যা একেবারেই অপ্রত্যাশিত।
‘এছাড়া অবকাঠামোগত কিছু সমস্যাও রয়েছে। রাজধানীতে গাড়ির তুলনায় পর্যাপ্ত সড়কও নেই। হাইওয়ে থাকলেও যেভাবে থাকার কথা সেভাবে নেই। রয়েছে ফিটনেসবিহীন গাড়ি, নিয়ম না মানার প্রবণতাও বেশ। অপরাধের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তারাও উপযুক্ত শাস্তি পাচ্ছে না। ফলে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না, বাড়ছে অপরাধ প্রবণতা’- যোগ করেন তিনি।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...