ইমরান খানের মেয়ে পিটিআইতে যোগ দিলেন Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

ইমরান খানের মেয়ে পিটিআইতে যোগ দিলেন

ইমরান খানের মেয়ে পিটিআইতে যোগ দিলেন


পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের সৎমেয়ে মেহেরুন্নিসা হায়াত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিয়েছেন। তিনি ইমরানের স্ত্রী বুশরা মানিকার মেয়ে। আজ সোমবার ইমরানের সঙ্গে বৈঠকের পর মেহেরুন্নিসা পিটিআইতে যোগ দেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খান আজ সোমবার আনুষ্ঠানিকভাবে পিটিআইয়ের প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত হয়েছেন। এ–সংক্রান্ত বৈঠকের পর দলটিতে যোগ দেন মেহেরুন্নিসা। পিটিআইপ্রধান ইমরানের সঙ্গে বৈঠকের সময় মেহেরুন্নিসার মা বুশরা উপস্থিত ছিলেন।
গত ফেব্রুয়ারিতে লাহোরে ইমরান বিয়ে করেন বুশরাকে। ইমরানের সঙ্গে বিয়ের পর বুশরা জনসমক্ষে আসেননি এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি।
গত ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে জয়লাভ করে ইমরানের দল পিটিআই। ১৪ আগস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ইতিমধ্যে সরকার গঠনের জন্য মিত্রদের সমর্থন নিয়ে প্রয়োজনীয় ১৩৭ আসন নিশ্চিত করেছেন তিনি।
পিটিআইয়ের মনোনয়ন
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট জাতীয় পরিষদের নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ইমরান খানকে মনোনয়ন দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার দলটির সংসদীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ইমরান খান তাঁর বক্তব্যে বলেছেন, জনকল্যাণে তিনি সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেবেন।
প্রধানমন্ত্রী প্রার্থী ঠিক করতে সোমবার ইসলামাবাদের একটি হোটেলে বৈঠক করেন পিটিআইয়ের সংসদীয় কমিটির সব সদস্য।
বৈঠকে যোগ দেওয়ার আগে দলটির জ্যেষ্ঠ নেতা আরিফ আলভি বলেন, ‘ইমরান খানের মনোনয়ন এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সংসদীয় কমিটির ১২০ সদস্যের সবাই এই বিষয়ে সম্মতি জানিয়েছেন। মন্ত্রিসভার সদস্য নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমরান খান নিজেই নেবেন।’
বৈঠক শুরু হওয়ার পর পিটিআই নেতা শাহ মোহাম্মদ কুরেশি দলের সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ইমরান খানের পক্ষে প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। দুটি পদে ইমরান খানের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানান দলের সব সদস্য।
বৈঠকে বক্তব্য দেওয়ার সময় পিটিআইপ্রধান দলের ইতিহাস, নিজের সংগ্রাম, অর্জনের কথা (১৯৯২ সালে বিশ্বকাপ জয়সহ) স্মরণ করেন। তুলে ধরেন পাকিস্তানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য পার্লামেন্ট সদস্য কিংবা প্রধানমন্ত্রী হওয়া নয়। উদ্দেশ্য হচ্ছে, যে জন্য জাতি আমাদের ভোট দিয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে জাতির সেই কাজ করা প্রয়োজন।’
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ অর্থনৈতিক সংকটে রয়েছে এবং এই সংকট আমাদের সমাধান করা দরকার। দেনা পরিশোধের জন্য আমরা প্রবাসী পাকিস্তানিদের দিকে হাত বাড়াব।’
জাতীয় নির্বাচনে দলের জয়ের পর প্রথমবারের মতো ইমরান খান ইসলামাবাদে তাঁর বানিগালার বাসভবন থেকে বের হয়ে বৈঠকে যোগ দেন। ভ্রমণের সময় নিরাপত্তা প্রটোকল ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অস্বীকৃতি জানালেও গতকাল তাঁর গাড়ির সঙ্গে ছিল একাধিক গাড়ি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মুখপাত্র নাঈমুল হক বলেন, ‘ইমরান খান সব সময়ই নিরাপত্তা প্রটোকল ও ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে। কিন্তু বর্তমান সরকার তাঁকে প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়েছে। আমরা মাত্র চারটি গাড়ি চেয়েছিলাম।’
পিটিআই অন্য পদগুলোর জন্যও প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। সূত্রমতে, জাতীয় পরিষদের পরবর্তী স্পিকার পদের জন্য এগিয়ে রয়েছেন আলভি। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকেও ওই পদের শক্ত প্রার্থী হিসেবে গণ্য করা হচ্ছে। সিন্ধু প্রদেশের গভর্নর পদে দলটির প্রার্থী হবেন ইমরান ইসমাইল। আর জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার হতে পারেন জারতাজ গুল ও শাহরিয়ার আফ্রিদি।


Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...