প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে চান শামসুন্নাহার
থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল পাকিস্তানকে ১৪ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজরা। ১৪ গোলে মধ্যে স্ট্রাইকার শামসুন্নাহার একাই করেন চার গোল। দলকে দারুণ সূচনা এনে দেওয়া শামসুন্নাহার চান বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে।
ম্যাচ শেষে শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘বড় ব্যবধানে এই ম্যাচ জিততে পেরে ও নিজে ৪ গোল করতে পেরে আমি খুবই খুশি।এই টুর্নামেন্টে আমি আমাদের দলকে চ্যাম্পিয়ন বানাতে চাই। যেমনটা হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে করেছিলাম।’
শামসুন্নাহার নিজের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটনকেও ধন্যবাদ জানান।
তিনি বলেন,‘আমি আমাদের কোচ গোলাম রাব্বানী ছোটন স্যার ও পল স্যারকে ধন্যবাদ দিতে চাই। গত ৭ মাস ধরে তারা আমাদের বিভিন্ন কৌশল শিখিয়েছেন। আমি তাদের নির্দেশনা মতোই খেলেছি তেমন ফলাফলও পেয়েছি।’
সাফ অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই টুর্নামেন্টে নবাগত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা।

Comments
Post a Comment