পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

গতিময় ফুটবলে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে কাঁপিয়ে দিয়েছিল জিরোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে কোচ হুলেন লোপেতেগির দল। শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে জিরোনাকে ৪-১ গোলে হারায় রিয়াল। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার। গ্যারেথ বেল ও সার্জিও রামোস করেন একটি করে গোল। এই নিয়ে দুই ম্যাচে টানা দ্বিতীয় জয় পেলো রিয়াল।
গোল পার্থক্যে বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে ওঠে এলো মাদ্রিদিস্তারা। গত মৌসুমে রিয়ালকে হারানো জিরোনা শনিবার নিজ মাঠে প্রথমার্ধে ছিল দারুণ উজ্জ্বল। ম্যাচের ১৬তম মিনিটে বোর্হা গার্সিয়ার গোলে এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই স্প্যানিয়ার্ড মিডফিল্ডার। ২৬তম মিনিটে রিয়ালের ত্রাতা দানি কারভাহাল। গার্সিয়ার শট গোল লাইনের সামনে থেকে ফিরিয়ে দেন এই ডিফেন্ডার। ৩৯তম মিনিটে পেনাল্টিতে গোল করে রিয়ালকে সমতায় ফেরান অধিনায়ক সার্জিও রামোস। মার্কো আসেনসিওকে মার্ক মুনিয়েসা নিজেদের ডি-বক্সে বাজে ট্যাকল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় রিয়াল। ৫২তম মিনিটে স্পট কিক থেকে নিজের প্রথম গোলটি করেন করিম বেনজেমা। মার্কো আসেনসিওকে পেরে পনস বাজে ট্যাকল করায় পেনাল্টি পায় রিয়াল। ছয় মিনিটের মধ্যে সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পায় জিরোনা। তবে, দলকে সেবার রক্ষা করেন গোলরক্ষক কেইলর নাভাস। ৫৯তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান বাড়ায় রিয়াল। ইসকোর বাড়ানো বল ধরে গোল করেন গ্যারেথ বেল। পিছিয়ে পড়া জিরোনা কয়েকবারই পরীক্ষা নেয় নাভাসের। তবে, রিয়াল গোলরক্ষককে আর পরাস্ত করতে পারেনি তারা। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। বেলের ক্রসে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। এদিন আলাদা ম্যাচে এসপানিওলের কাছে ২-০ গোলে হার দেখে ভ্যালেন্সিয়া। আর গোল শূন্য ড্র হয় সেভিয়া ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচ। যেই করুক, গোল আসলেই হলো: লোপেতেগি গত মৌসুমে জিরোনার মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল রিয়াল। এবারের এমন জয় রিয়ালের প্রাপ্য ছিল বলে মনে করেন কোচ হুলেন লোপেতেগি। ম্যাচ শেষে তিনি বলেন, ম্যাচগুলো জটিল এবং জিরোনার মতো ভালো দলের বিপক্ষে বেশিই। তারা একটা গোল করেছিল এবং তারপর তাদের সুযোগ ছিল দ্বিতীয় গোল করার। কিন্তু এরপর পেনাল্টি দুটো এলো, আমরা তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিলাম। আর দ্বিতীয়ার্ধে পরিষ্কারভাবেই জয় আমাদের প্রাপ্য ছিল। দলে ধারাবাহিকভাবে ভালো করা বেলের গুরুত্ব সম্পর্কে লোপেতেগি বলেন, বেল আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি মনে করি দলের জয়ে প্রত্যেকের অবদান থাকে। আর যেই গোল করুক। গোল আসাটা গুরুত্বপূর্ণ বিষয়, কে গোল পাচ্ছে সেটা নয়। রিয়াল মাদ্রিদে অভিষেকের অপেক্ষায় আরেকটি ম্যাচ পার হলো থিবো কুরতোয়ার। বেলজিয়ান এই গোলরক্ষককে বসিয়ে কেইলর নাভাসকে খেলানোর ব্যাখ্যায় কোচ হুলেন লোপেতেগি জানান, প্রতিটি ম্যাচের ওপর নির্ভর করে তিনি এ নিয়ে সিদ্ধান্ত নেন। গত গ্রীষ্মকালীন দল-বদলে তিন কোটি ৮৮ লাখ ইউরো ট্রান্সফার ফিয়ে চেলসি থেকে রিয়ালে যোগ দেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক কুরতোয়া। এর আগে ইউয়েফা সুপার কাপ ও লা লিগার প্রথম ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি ২৬ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক। কুরতোয়ার বেঞ্চে থাকা নিয়ে লোপেতেগি বলেন, এই পরিস্থিতিটা বোঝা সহজ নয়। কিন্তু ব্যাখ্যা করা যথেষ্ট সহজ। গোলপোস্টের নিচে আমি সত্যি ভালো বিকল্প খুঁজে পেয়েছি। আমরা সিদ্ধান্ত নেব, যে প্রতিটি ম্যাচের জন্য কোনটা ভালো হবে। কেইলর আজ সুযোগ পেলো এবং খুব ভালো করলো। গোলকিপিং ডিপার্টমেন্টে এই দারুণ প্রতিযোগিতা আমাদের আরো শক্তিশালী করবে। আমার মনে কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো না।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...