প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
& শিবগঞ্জের মানুষের পাশে আজীবন থাকতে চাই & - ইঞ্জি. মাহতাব
শিবগঞ্জ প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন স্থানীয় ৩শ’ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার দিনব্যাপি শিবগঞ্জ পৌর এলাকার রেজিস্ট্রি অফিস, কাঁচাবাজার, পৌর ও নিউ মার্কেটসহ পুরো পৌর এলাকায় তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, জেলা কৃষকলীগের সহ সভাপতি জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান বজলার রশিদ সনু, সাবেক রাবি ছাত্রনেতা রানা, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন আলীসহ অন্যরা।
গণসংযোগে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। শেষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার নৌকা প্রতীকে মনোনয়ন পেলে প্রতিদ্বন্ধিতা করবেন বলে ঘোষণা দেন তিনি।
এছাড়া ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন বলেন, আমি শিবগঞ্জের মানুষের পাশে ছিলাম আছি এবং আজীবন থাকতে চাই।

Comments
Post a Comment