প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
এনটিভির গাহি সাম্যের গানে চাঁপাইনবাবগঞ্জের আওয়াল চ্যাম্পিয়ন
এনটিভির ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্দুল আওয়াল। তিনি উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুরের মংলুর রহমানের ছেলে। সারাদেশের ৩০ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্যে ৩৬ জনকে নিয়ে শুরু হয় চূড়ান্ত প্রতিযোগিতা। ৩৫ জনকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন আব্দুল আওয়াল। প্রথম পুরস্কার হিসেবে তার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন এনটিভি কর্তৃপ। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের বিচারক ছিলেন বিশিষ্ট শিল্পী মোস্তফা জামান আব্বাসী, ফাতিমাতুজ্জোহরা ও মিন্টু রহমান

Comments
Post a Comment