রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬
ভারতের কেরালা রাজ্যে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা
বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। বন্যার কারণে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে কমপক্ষে ১ লাখ
৫০হাজার মানুষ। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে রাজ্যের ব্যস্ততম কোচি বিমানবন্দর।
খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিনের বন্যায় শেষ খবর পর্যন্ত ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক সপ্তাহ ধরে চলা এই টানা বর্ষণ এর ভেতর থেমে যাওয়ার আশা করা হলেও এটি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, প্রায় এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বৃষ্টিপাতের কারণে রাজ্যজুড়ে জরুরি সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।
বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট হাজার কোটি রুপি সমমূল্যের শস্য ও সম্পদের। বন্যার কারণে কেরালার বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। দুই-এক জায়গায় ট্রেন চললেও সেগুলো বিলম্বে আসা-যাওয়া করছে। বন্যার ফলে রাজ্যের ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কোচি বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে, পার্কিং এলাকা ডুবে গেছে।

Comments
Post a Comment