প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নতুন জার্সিতে টাইগাররা
মিরপুর শেরেবাংলা মাঠে নতুন জার্সি গায়ে অনুশীলনে টাইগাররা রোববার শেষ বেলায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাতিলের খবর প্রকাশের পর গতকাল মেলে এর আনুষ্ঠানিক সত্যতাও। এশিয়া কাপ সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। সকালে নতুন জার্সি গায়ে অনুশীলনে নামেন টাইগাররা। ক্রিকেটারদের নতুন প্র্যাক্টিস কিট বা জার্সিতে কোথাও রবির লোগো বা নাম লেখা নেই। ইতিমধ্যেই ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডের ২৯ খেলোয়াড়কে নিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। পবিত্র হজব্রত পালনে সৌদি আরব থাকায় সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুতি ক্যাম্পের শুরুতে যোগ দিতে পারেননি। সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করেন স্কোয়াডে থাকা ২৯ ক্রিকেটার। প্রস্তুতি ক্যাম্পে শুরুর চারদিন কেবল ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে শুরু হবে ব্যাটিং-বোলিংয়ের স্কিল ট্রেনিং। এ সময় দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ স্টিভ রোডস। সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments
Post a Comment