চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি- ৪ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি- ৪ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি- ৪ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

চাঁপাইনাবগঞ্জের পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি পাওয়ায় সদর ও শিবগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এ দুই নদীতে পানি বৃদ্ধির গতি কমে এসেছে, আগামী ২/১ দিনের মধ্যে পানি কমা শুরু করবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি জানিয়েছেন, এবছর চাঁপাইনবাবগঞ্জে আর বন্যার আশঙ্কা নেই, তবে নদী ভাঙ্গন তীব্র হতে পারে।
এদিকে, পানিবন্দী মানুষের জন্য ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বন্যাকবলিত ইউনিয়নের চেয়ারম্যানরা।
বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়নপুর, চরঅনুপনগর এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের প্রায় ৭টি ওয়ার্ড। পানিবন্দী এই সব মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু জানান, মহানন্দার পানি বৃদ্ধির ফলে তার ইউনিয়নের নতুনপাড়া ও কলাবাগান এলাকার ১’শ ২৫ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরের নিম্নাঞ্চলের প্রায় ৬০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, এ ইউনিয়নের ৭ টি ওয়ার্ডের ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নৌকা ছাড়া তাদের চলাচলের পথ নেই। বন্যার পানিতে নলকুপ গুলো তলিয়ে যাওয়া বিশুদ্ধ পানির সংকট সবচেয়ে বেশি, দ্রæত ত্রানসহায়তা দেয়া প্রয়োজন পানিবন্দী পরিবারগুলোকে। তিনি আরো জানান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, আলাতুলি ইউনিয়নে ১হাজার ২’শ ২৮ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে, কাজিপাড়া ও বাইরাপাড়া গ্রামে পানিবন্দী পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
তবে আশার কথা জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম। তিনি জানান, গত ৭ দিনে যে গতিতে পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি পেয়েছিল, তা অনেকটায় কমে এসেছে, গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে মাত্র ২ সেন্টিমিটার। বর্তমানে পদ্মা বিপদসীমার .৮৫ সেন্টিমিটার এবং মহানন্দা বিপদসীমার .৯৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা আশা করছি আগামী ২/১দিনের পানি কমতে শুরু করবে। সেই সাথে এবছর আর চাঁপাইনবাবগঞ্জে বন্যার আশঙ্কা নেই। তবে, পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গন দেখা দিতে পারে। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের পানিবন্দী পরিবারের জন্য সাড়ে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...