প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পানির নিচে নতুন হোটেল
চারদিকে সমুদ্রের নীল জলরাশি। তাতে বিচরণ করছে হরেক রকমের সামুদ্রিক মাছ ও জলজ প্রাণী। এরই মাঝে আপনি বিলাস বহুল হোটেলের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন। যারা ভাবছেন এটা নিছক কল্পনা, তাদের কল্পনা বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে কনরাড মালদ্বীপ নামের একটি প্রতিষ্ঠান। মালদ্বীপের রাংগালি দ্বীপে সমুদ্রের নিচে তারা চালু করতে যাচ্ছে বিশ্বের প্রথম আন্ডার সি হোটেল। বিশ্বের বিভিন্ন জায়গায় আরো কয়েকটি আন্ডার সি হোটেলের কথা শোনা গেলেও সুযোগ-সুবিধার দিক দিয়ে এটাই প্রথম পরিপূর্ণ হোটেল। প্রায় ১৫ মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করা হচ্ছে এই হোটেলটি। দ্বিতল এই হোটেলের একটি তলা সমুদ্রের ওপরে এবং একটি পানির নিচে। নিচের তলায় থাকবে ১৬ ফুট আয়তনের বেডরুম সঙ্গে বাথরুম। এটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যেন অতিথিরা অনুভব করতে পারেন রাতে তারা মাছের সঙ্গেই ঘুমাচ্ছেন। এছাড়াও ওপরের তলা বরাদ্দ থাকবে দর্শনার্থীদের জন্য। হোটেল কর্তৃপক্ষ চলতি বছরের শেষের দিকে হোটেলটি চালু করার ঘোষণা দিয়েছেন।

Comments
Post a Comment