রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
‘খ্যাতি থাকলে বিড়ম্বনা থাকাটাও স্বাভাবিক’
বলিউডে পরিনীতি চোপড়ার পথচলাটা অনেকটা কচ্ছপ গতির মতো। একের পর এক ছবির ব্যস্ততা যেমন নেই তেমন বড় পরিসরের সিনেমাতেও খুব একটা দেখা যায়নি তাকে। তাই বলে ভক্তের সংখ্যা কম নয়। বলিউডের বাইরেও তার অসংখ্য ভক্ত রয়েছে। আর খ্যাতি থাকলে বিড়ম্বনাও সহ্য করতে হয় তারকাদের।
পরিনীতি বর্তমানে ‘নামাস্তে ইংল্যান্ড’ শিরোনামে একটি ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। যেখানে অর্জুন কাপুরের সাথে জুটি বেঁধে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির প্রচারণার জন্য মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হন পরিনীতি ও অর্জুন। যেখানে আকাশি রঙের এক পোশাকে দেখা যায় তাকে। তবে অনুষ্ঠানজুড়ে বেশ অস্বস্তিতে দেখা গেছে তাকে। যার কারণ তার পোশাক। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই বিষয়টি লক্ষ্য করেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এমনকি পরিনীতির ফ্যান ক্লাবেও এই ছবিগুলো পোস্ট করা হয়। আর সেখানে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ছিল তার পোশাক নির্বাচন নিয়ে। ছবিগুলো নিয়ে ট্রল পর্যন্ত হয়।
তবে এতে যে পরিনীতি খেপেছেন তা কিন্তু নয়। বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তরা আমার সম্পর্কে উদ্বিগ্ন বলেই আমার অস্বস্তি লাগা পোশাকে তাদের খারাপ লেগেছে। ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও খ্যাতি পেয়েছি। আর খ্যাতি থাকলে বিড়ম্বনা থাকাটাও স্বাভাবিক। তবে সবার কাছে একটি অনুরোধ এমনকিছু যেন না করা হয় যা মাত্রাতিরিক্ত হয়।’


Comments
Post a Comment