‘নতুন মুখের সন্ধানে’র যাত্রা শুরু Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

‘নতুন মুখের সন্ধানে’র যাত্রা শুরু

‘নতুন মুখের সন্ধানে’র যাত্রা শুরু

বাংলা চলচ্চিত্রে নতুন শিল্পী খোঁজার আয়োজন ‘নতুন মুখের সন্ধানে’র যাত্রা অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হল। রবিবার বিকাল ৫টায় রাজধানীর হোটেল রেডিসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন। সেসময় সেখানে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেত্রী জয়া আহসান ও চিত্রনায়িকা চম্পাসহ অনেকে।
তবে উদ্বোধন হলেও নিবন্ধন কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে পরে জানিয়ে দেয়া হবে বলে আয়োজকরা জানান। নিবন্ধন শুরু হওয়ার পর সেটা চলবে টানা এক মাস। এরপর শুরু হবে বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রম। সেখান থেকে যারা ইয়েস কার্ড পাবেন, তারা ঢাকায় এসে গ্রুমিংয়ে অংশ নেবেন। এরপর প্রতিযোগীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়। এটি সম্প্রচার করবে এশিয়ান টিভি। কিন্তু প্রতিযোগিতার বিচারকের আসনে কারা থাকবেন? উত্তর হচ্ছে, চলচ্চিত্রের কয়েকজন সিনিয়র পরিচালক। এছাড়া মিশা সওদাগরের মতো অভিনয়শিল্পীরা আছেন যারা পরিচালক নন, তারাও অতিথি বিচারক হিসেবে কাজ করবেন। গত ১৫ জুলাই ঢাকা ক্লাবের সাইমন এইচ সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। দীর্ঘ ২৭ বছর পরে আয়োজন করা হল ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতাটির আয়োজনে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। অথচ এ আয়োজনটি করার কথা এফডিসি কর্তৃপক্ষের। তবে আয়োজনে না থাকলেও চলচ্চিত্র পরিচালক সমিতির কাজে তারা সার্বিক সহযোগিতা করবে বলে এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে।
নতুন মুখের সন্ধানে’র উদ্বোধনের পর এ আয়োজনকে ঘিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচে-গানে উন্মাদনা ছড়ান চিত্রনায়ক ফেরদৌস, সাইমন সাদিক, জায়েদ খান, চিত্রনায়িকা পূর্ণিমা, মাহিয়া মাহি ও আঁচল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জান্নাতুল ফেরদৌস পিয়া ও শাহরিয়ার নাজিম জয়। প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম শুরু হয়েছিল। এরপর ১৯৮৮ ও ১৯৯০ মোট তিনবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েই বাংলা চলচ্চিত্রে এসেছিলেন প্রয়াত সুপারস্টার নায়ক মান্না। নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাকশন ছবির কিং হিসেবে। শুধু মান্না নন, এই প্রতিযোগিতার মাধ্যমেই বাংলা চলচ্চিত্র পেয়েছিল সোহেল চৌধুরী, অমিত হাসান, আমিন খান, চিত্রনায়িকা দিতি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী ও খল অভিনেতা মিশা সওদাগরের মতো তারকাদের। চলচ্চিত্রে যাদের প্রত্যেকেরই রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...