গুতেরেস নয়, জেনকার সঙ্গে বৈঠক ফখরুলের Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

গুতেরেস নয়, জেনকার সঙ্গে বৈঠক ফখরুলের


গুতেরেস নয়, জেনকার সঙ্গে বৈঠক ফখরুলের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিউইয়র্ক গেছেন বলে খবর ছড়িয়ে পড়লেও তার বৈঠকটি হয়েছে বিশ্ব সংস্থাটির একজন সহকারী মহাসচিবের সঙ্গে। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদলকে দমন-পীড়নের অভিযোগ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব। কথা বলেন বাংলাদেশের আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়েও। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে মির্জা ফখরুল নিউইয়র্কে গেছেন বলে তার দলের নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, গুতেরেসের আমন্ত্রণে নয়, বিএনপির উদ্যোগেই এই বৈঠক হয়েছে। আর বৈঠকটি হয়েছে বিশ্ব সংস্থাটির একজন সহকারী মহাসচিবের সঙ্গে। জাতিসংঘের সদর দপ্তরের ৩৫ তলায় মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের নানা তৎপরতার বিষয়ে জাতিসংঘকে অবহিত করে বিএনপি। একাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সংস্থাটির সহায়তা চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে। এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি, তার অসুস্থতা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনসহ সার্বিক বিষয় বৈঠকে তুলে ধরা হয় বৈঠকে। দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘের পদক্ষেপ আশা করেন বিএনপির প্রতিনিধি দলটি। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তার সঙ্গে ছিলেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব। 
ঘণ্টাব্যাপী চলা বৈঠকে আলোচনা ফলপ্রসু হয়েছে জানিয়ে মির্জা ফখরুল জানান, জাতিসংঘের পাঁচজন কর্মকর্তার উপস্থিতিতে জেনকার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দেশের মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদলের ওপর দমন-পীড়নের বিষয়গুলোও জানানো হয়েছে। আমরা কথা বলেছি, তারাও বলেছেন। সবমিলিয়ে আলোচনা ফসপ্রসূ হয়েছে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। এরপর থেকেই সংসদের বাইরে রয়েছে দেশের অন্যতম বৃহৎ দলটি। এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর তিনি নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন। এরপর থেকে বিএনপি দলীয় প্রধানের মুক্তির দাবিতে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা খালেদার মুক্তি ছাড়া নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।
ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১০ সেপ্টেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এমতাবস্থায় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীনদের সঙ্গে রাজনৈতিক মতভেদের মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব সংস্থাটির সহকারী মহাসচিব জেনকার সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধি দল।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...