প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি নামোটোলা গ্রামে এ ঘটনা ঘটে। র্যাবের দাবী সে একজন মাদক ব্যবসায়ী। এ সময় র্যাবের ২ সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে র্যাব ১টি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১’শ ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আজ শুক্রবার সকালে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।নিহত ব্যক্তি হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের মোঃ আলম শেখের ছেলে আবুল হোসেন বাবু (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি নামোটোলা গ্রামের জনৈক টুলু কেরানীর আমাবাগানে মাদকের বেচাকেনা চলছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ীরা র্যাবের ওপর গুলি চালালে, আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা পালিয়ে যায়। এসময়, ওই আমবাগানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক আহত ব্যক্তিকে পাওয়া যায়। পরে, তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।


Comments
Post a Comment