প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নির্বাচনী আসন রাজবাড়ী-২
নৌকার সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন
নির্বাচনী আসন রাজবাড়ী-২
নৌকার সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এখনো প্রায় ৩মাস বাকী। এরই মধ্যে নির্বাচনী আলোড়ন শুরু হয়ে গেছে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাতে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে নৌকার সমর্থনে আসনটির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করেছেন দলীয় নেতাকর্মীরা।
শোডাউনটি নারুয়া বাজার থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, নারুয়া বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গণি শেখ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান মন্ডল, স্বেচ্ছসেবকলীগের সভাপতি ইন্দ্রজিৎ বাবু, সাধারণ সম্পাদক এস.কে সাবু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিকলীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment