বাংলাদেশের জয়ের পাঁচ কারণ ও দুটি প্রশ্ন Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

বাংলাদেশের জয়ের পাঁচ কারণ ও দুটি প্রশ্ন

বাংলাদেশের জয়ের পাঁচ কারণ ও দুটি প্রশ্ন

ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতে সাফ শুরু করেছে বাংলাদেশ। কীভাবে এসেছে এই জয়? আর এই জয়েই কী পুরোপুরি তৃপ্ত হওয়া যায়? হয়তো নয়।
যেভাবে চেয়েছে, সেভাবেই সাফ শুরু হয়েছে বাংলাদেশের। একটা জয় ছিল চাওয়া, মিলেছে সেটিও। তবে বাংলাদেশের পারফরম্যান্স, বল পায়ে পাওয়ার পর সেটি কাজে লাগানো…সেসব নিয়ে প্রশ্ন আছে কিছু। তা সেসব প্রশ্ন ভবিষ্যতের জন্য তোলা থাকুক। চোখ ফেরানো যাক বাংলাদেশের জয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ বাঁকে—
শুরুতেই গোল পাওয়া গোল যা হবে দ্বিতীয় মিনিটে! এটাই যেন ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ের চিত্রনাট্য। পেনাল্টি থেকে প্রথম গোলটি বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় মিনিটে, দ্বিতীয়ার্ধে সুফিলের চোখধাঁধানো ভলির সময়ও ম্যাচের ঘড়িতে ৪৭ মিনিট। অর্থাৎ দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিট। এক গোলে এগিয়ে থাকা তো কখনোই স্বস্তির নয়, দ্বিতীয়ার্ধের শুরুতে এই গোলটি বাংলাদেশকে দিয়েছে স্নায়ুচাপ থেকে মুক্তি। বোতলবন্দী চেনচো চেনচো গেলশেইন—এই একটা নাম ম্যাচের আগে ছিল বাংলাদেশের যত মাথাব্যথার কারণ। পরশু অনুশীলনের পর ওয়ালী ফয়সাল বলছিলেন, ‘ভুটানি রোনালদো’কে একা কেউ মার্ক করবে না, তাঁকে চোখে চোখে রাখা হবে পজিশনালি। যখন যে ডিফেন্ডারের দিকে থাকবেন, তিনিই চেনচোকে মার্ক করবেন। তা-ই করা হলো। উপমহাদেশের ফুটবলে সেভাবে পরিসংখ্যান রাখা হয় না, তবে ম্যাচে চেনচো সব মিলিয়ে ১০-১৫ বারের বেশি বল পায়ে পেয়েছেন কি না, সন্দেহ। গোলের সুযোগও পেয়েছেন মাত্র তিনবার। তার মধ্যে দুটি আবার বাংলাদেশের রক্ষণের ভুলের কারণে। একবার ডিফেন্ডার বাদশা পাস দিতে ভুল করায় বল পেয়েছিলেন বক্সে, আরেকবার কর্নার ঠেকাতে পোস্ট ছেড়ে বেরোনো গোলরক্ষক সোহেল হিসেবে গরমিল করে ফেলায়। অন্যটি পালটা আক্রমণে উঠে। তবে একটি সুযোগও কাজে লাগাতে পারেননি চেনচো। নিজে হয়তো ভুল করেছেন, তবে তাঁকে চাপে ফেলেই ভুল করতে বাধ্য করেছেন বাংলাদেশের রক্ষণভাগ। ইমন বাবুর বদলি কোচ জেমি ডের কৌশলই এটি ছিল কি না, কে জানে! তবে প্রথমার্ধে বাংলাদেশ উইং ধরে দ্রুত পাল্টা আক্রমণে উঠলেও মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ তেমন ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই অ্যাটাকিং মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে বদলে ইমন বাবুকে নামান জেমি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বলের দখল কতটা ভালো ছিল, তা তর্কসাপেক্ষ। তবে মাঝমাঠে বলের আদান-প্রদান হয়েছে আরও বুদ্ধিদীপ্ত। মাহবুবুর রহমানের সুফিলের করা দ্বিতীয় গোলে সময় ভুটান রক্ষণের ওপর দিয়ে তাঁকে বলটি পাসও দিয়েছেন ইমন। প্রেসিং বাংলাদেশের খেলা মন কেড়েছে দাবি করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে জেমি ডের অধীনে বাংলাদেশ দলের খেলার একটা ধাঁচ যে দাঁড়িয়ে যাচ্ছে, সেটির প্রমাণ পাওয়া গেছে এই ম্যাচেও। ধাঁচ বলতে, প্রেসিং—প্রতিপক্ষের পায়ে বল গেলেই দ্রুত তা আদায় করে নিতে ঝাঁপিয়ে পড়া। এশিয়ান গেমসে যা দেখা গিয়েছিল, কাল সে কৌশলে ভোগানো গিয়েছে ভুটানকেও। জমাট রক্ষণ ম্যাচে বাংলাদেশ বলের দখল খুব একটা আহামরি ছিল না। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তো বলের দখল ভুটানেরই বেশি ছিল। তবে বাংলাদেশ গোলরক্ষক সোহেলকে তেমন চাপে পড়তে হয়নি, করতে হয়নি খুব বেশি সেভ। সেটি রক্ষণ শক্ত ছিল বলেই! চেনচোর ওই তিনটি শট ছাড়া আর তেমন সুযোগই পায়নি ভুটান। এবং দুটি প্রশ্ন
প্রথমত জয় এসেছে, সাফের সেমিফাইনালে ওঠার আশার সলতেও জ্বলছে আরও উজ্জ্বল হয়ে। কিন্তু এই ম্যাচ বাংলাদেশের পারফরম্যান্স তুলে দিয়ে গেছে দুটি প্রশ্ন। জেমি ডে বারবারই বলেছেন, বাংলাদেশ এই সাফে টেকনিক্যালি সবচেয়ে দক্ষ নয়। পুরো ম্যাচে বল পায়ে অনেক ভুল পাস আর বল এলেই সামনের দিকে হুড়োহুড়ি করে লম্বা পাস পাঠানো যেন সেটিরই প্রমাণ রেখে গেল। ভারত-নেপাল-মালদ্বীপের বিপক্ষে যা ভোগাতে পারে।
দ্বিতীয় প্রশ্নটি জেমি ডের বদল নিয়ে। দুই গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই যে সাদকে উঠিয়ে ফয়সালকে নামিয়ে একটু রক্ষণাত্মক হয়ে গেলেন বাংলাদেশ কোচ। অথচ তখনো ম্যাচের ৪০ মিনিটের মতো বাকি। বাকি সময়ে ভুটানের দাপট সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফেরার শঙ্কাও জাগাচ্ছিল।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...