"The audience will see various aspects of married life." Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

"The audience will see various aspects of married life."

‘এতে বিবাহিত জীবনের নানা বিষয় দর্শক দেখবে’

তিন বছর পর আবারো ইমরানের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। আমাদের আগের কাজগুলো দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। এবারের মিউজিক ভিডিওটিও সবার ভালো লাগবে প্রত্যাশা করছি- এভাবেই নিজের পারফরম করা নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে বললেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের ‘আমার এ মন’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে এই মডেল কন্যাকে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।এটির শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অঞ্চল লাদাখে। বলিউডের সুপার-ডুপার হিট কয়েকটি ছবির শুটিং হয়েছে সেখানে। লাদাখে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তানজিন তিশা বলেন, সেখানে দুদিন শুটিং করেছি। এরমধ্যে একদিন আমি অসুস্থ হয়ে যাই। কারণ সেখানে অক্সিজেনের সমস্যা রয়েছে। এর আগে কখনো আমার এমন হয়নি। তবু এই প্রতিকূলতার মধ্যে কাজ করেছি ভালো কিছু করার আশায়। আন্তর্জাতিক মানের একটি কাজ হয়েছে বলতে পারি। ইমরানের সঙ্গে তিন বছর পর আবার কাজ করে বেশ ভালো লাগছে। এর আগে ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ ও ‘শেষ সূচনা’র মিউজিক ভিডিওতে তার

সঙ্গে মডেল হন তানজিন তিশা। লাদাখ থেকে ফিরে বৃহস্পতিবার এই অভিনেত্রী একদিন ছুটি কাটান। কোনো শুটিংয়ে অংশ নেননি। তার ভাষ্য, লাদাখ থেকে ফিরে মনে হলো আমার একটু বিশ্রামের প্রয়োজন। সেই কারণে একদিন কোনো শুটিং করিনি। তবে গতকাল থেকে আবার ঈদের নাটকের শুটিং শুরু করছি। বান্নাহর একটি নাটকের কাজ করছি। এবার ঈদে কতগুলো নাটকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো নিশ্চিত করে বলতে পারছি না কতগুলো নাটকে দেখা যাবে। তবে এর অর্থ এই নয়, অনেকগুলো নাটকে কাজ করছি। সত্যি বলতে রোজার ঈদের পর কোরবানি ঈদের জন্য সময় কম পাওয়া যায়। সেই কারণে ব্যস্ততা একটু বেশি থাকে। আসছে ২১শে আগস্ট পর্যন্ত ঈদের নাটকের শুটিং করবো। ঈদের জন্য শেষ করা নাটকগুলোর মধ্যে ‘বেডসিন’ শিরোনামের একটি নাটক নিয়ে তিশা বেশ আশাবাদী বলে জানান। তিনি বলেন, ঈদের জন্য যে কাজগুলো করছি তার মধ্যে এবার ‘বেডসিন’ অন্যতম একটি নাটক হবে। এটির নাম শুনলে একটু অন্য রকম মনে হতে পারে। কিন্তু গল্প সম্পূর্ণ ব্যতিক্রম। এতে বিবাহিত জীবনের নানা বিষয় দর্শক দেখবে। নাটকটিতে আমার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। এটি নির্মাণ করছেন বান্নাহ। একক নাটক ও টেলিছবির বাইরে এই গ্ল্যামারকন্যা একটি ধারাবাহিকে অভিনয় করছেন। জাকারিয়া সৌখিনের ‘তোমার গল্পে আমি’ শিরোনামের ধারাবাহিকে তাকে দেখা যাবে।

হঠাৎ ধারাবাহিকে কেন? এই প্রশ্নের উত্তরে তিনি  বলেন, আমি সাধারাণত ধারাবাহিকে অভিনয় করি না। কিন্তু এটির গল্প একটু ভিন্ন বলে অভিনয় করছি। দুই বোনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ হচ্ছে। এই নাটকে আমার বোনের চরিত্রে থাকছেন মম আপু। প্রথমবারের মতো তার সঙ্গে একই নাটকে কাজ করছি। এই সময়ের নাটকগুলোতে তিশাকে ব্যতিক্রম ভাবে দেখা যায়। বিশেষ করে বিভিন্ন নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। তিশা এই সময়ে অভিনয়ে বেশ মনোযোগী বলেও অনেকে মন্তব্য করেন। এ নিয়ে তার অভিমত কি জানতে চাইলে বলেন, আমি এখন ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস। যখন যেটি করি সেটি ভালোভাবেই করি। ক্যারিয়ারে শুরুতে না বুঝে অনেক কাজ করেছি। এখন আর সেই পথে হাঁটতে চাই না। নতুন কোনো ভুলে যেতে চাই না। এখন শুধু নিজের এবং দর্শকের জন্য কাজ করতে চাই।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...