প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সৌদির হলে গেল প্রথম বলিউড ছবি
সৌদি আরব সেই দেশ, যেখানে বহু বছর কোনো সিনেমা হল পর্যন্ত ছিল না। তবে সময় বদলেছে। অক্ষয় কুমারের ‘গোল্ড’ হয়ে গেল সৌদি আরবে মুক্তি পাওয়া প্রথম বলিউড ছবি। রিমা কাগতি পরিচালিত এই স্পোর্টস ড্রামা রজনীকান্তের ‘কালা’র পর দ্বিতীয় ভারতীয় ছবি যা পাড়ি দিয়েছে উপসাগরীয় দেশে। অক্ষয় কুমার নিজেই এক টুইটে এ খবর জানিয়েছেন। ১৯৪৮ সালে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করে। ছবিটিতে হকি খেলোয়াড় তপন দাসের চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমারকে। সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প বুনেছেন পরিচালক। জুনিয়র ম্যানেজার তপন দাসের অলিম্পিকে ভারতীয় হকি টিমের মেডেল জেতার স্বপ্ন নিয়েই তৈরি ‘গোল্ড’। তিনি খুঁজে বার করেছিলেন এমন সব প্রতিভাদের, যারা একজোটে স্বাধীন ভারতকে অলিম্পিকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে মৌনি রায়, কুনাল কাপুর, অমিত সাধ, ভিনীত সিংয়ের মতো অভিনেতাদের। স্বাধীনতা দিবসের দিন ভারতে মুক্তি পায় ছবিটি। ইতোমধ্যেই ১০০ কোটির ক্লাবেও পা রেখেছে ‘গোল্ড’। গেল মে মাসে বিদেশি ‘ব্ল্যাক প্যান্থারের’ ঘরোয়া স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে প্রথম বিদেশি ছবি দেখানো হয় সৌদি আরবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Comments
Post a Comment