চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ কিলোমিটার পাকা রাস্তার অভাবে সহস্রাধিক মানুষের দীর্ঘশ্বাস Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ কিলোমিটার পাকা রাস্তার অভাবে সহস্রাধিক মানুষের দীর্ঘশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ কিলোমিটার পাকা রাস্তার অভাবে সহস্রাধিক মানুষের দীর্ঘশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজামপুর ইউনিয়নে গত ১০ বছরে গ্রামীণ সড়কের উন্নয়ন না হওয়ায় দু’টি গ্রামের আড়াইশ’ পরিবার ২ কিলোমিটার পাকা রাস্তার অভাবে দীর্ঘশ্বাস ফেলছে।
বছরের পর বছর নেজামপুর ইউনিয়নের ইসলামপুর চরকডাঙ্গা ও অমৃতপুর গ্রামের প্রায় সহ¯্রাধিক মানুষ আশা নিয়ে পথ চেয়ে থাকলেও কাক্সিক্ষত কাঁচা রাস্তাটি আজ অবধি পাকা হয়নি। বর্ষা মৌসুম আসলে চরম ভোগান্তি পোহাতে হয় গ্রামবাসীদের। অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে রাস্তাটি পাকাকরণের দাবি জানান দুই গ্রামবাসী।
নাচোল-আমনুরা সড়কের বটতলা নামক স্থান থেকে পূর্ব দিকে ইসলামপুর চরকডাঙ্গা ও অমৃতপুর গ্রামের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। একসময়ের আদিবাসী অধ্যুষিত ইসলামপুর চরকডাঙ্গা গ্রামটিতে বসতি বাড়লেও আজ পর্যন্ত চলাচলের জন্য পাকা রাস্তা তৈরি হয়নি।
অমৃতপুর গ্রামের শ্রী হীরা মল্লিক জানান, ‘রাস্তাটি পাকাকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দুর্ভোগকে নিত্যসঙ্গী করে প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।
ইসলামপুর চরকডাঙ্গা গ্রামের আবদুল আলিম বলেন, ‘শুধু পাকা রাস্তার অভাবে এ গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগছে না। বিশেষ করে রাস্তার অভাবে পাকা ঘরবাড়ি নির্মাণ চরমভাবে ব্যাহত হচ্ছে প্রয়োজনীয় মালামাল আনতে না পারার জন্য। তাছাড়া বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদেরও প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হয়।
নেজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আলমগীর ইসলাম জানান, এ ওয়ার্ডটি খুবই অবহেলিত। রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ নিলেও বরাদ্দ না পাওয়ায় কাজ করতে পারা যাচ্ছে না।
এদিকে, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বলেন, নেজামপুর ১টি বিচ্ছিন্ন ইউনিয়ন। এখানে অনেক রাস্তা এখনো কাঁচা রয়েছে। রাস্তা পাকাকরণের জন্য জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
এব্যাপারে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের জানান, রাস্তা সম্পর্কে অবগত রয়েছি। পাকাকরণের জন্য ব্যবস্থা নেয়া হবে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...